সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বিশ্ব মানসিক দিবস ২০১৮ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব মানসিক দিবস ২০১৮ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

পরিবর্তণশীল বিশ্ব তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব মানসিক দিবস ২০১৮ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জের আয়োজনে ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের সচেতনতায় শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিসেফের কো-অর্ডিনেটর ডাঃ নভোজয়তি দেব, স্যার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডাঃ রায়হান শরিফ, নাসিং সুপারভাইজার নিভা, ফাতেমা আক্তার, সজল তালুকদার ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট জসিম উদ্দিন প্রমুখ।
সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস বলেন, বিশ্বে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই এই প্রজেন্মর ছেলে-মেয়েরা সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠার জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা দেশে বিদ্যমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com