শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

কানাইঘাটে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

আমার সুরমা ডটকম:

কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিএসএফ’র গুলিতে মামুন রশিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র সোনারখেওড় গ্রামের আব্দুল জলিল জলালের পুত্র।
শনিবার সকাল ৯টায় দনা ও লোভা নামক সীমান্তের মধ্যখানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, চোরাই পথে সুপারী আনতে মামুন রশিদ রাতে কোন এক সময় অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। পরে সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পূর্বেই বিএসএফ’র গুলিতে সে নিহত হয়।
তবে স্থানীয় লোকজন জানান সুপারী নয় মামুন মূলত অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে নিহত হয়েছে। এছাড়াও তারা জানান, চোরাই পথ দিয়ে প্রায়ই কোন না কোন ভাবে গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন অবৈধ ব্যবসায়ীরা।
সীমান্তবর্তী চোরাই এ পথ দিয়ে একটি চক্র রাতের বেলা ভারতে প্রবেশ করে। আর সুযোগ বুঝেই তারা ভারত থেকে গরু, পান, সুপারী, নাসিরবিড়ি সহ বিভিন্ন অবৈধ পণ্য নিয়ে আসেন বলে জানা যায়।
এব্যাপারে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ’র গুলিতে নিহত মামুন রশিদকে দনা ক্যাম্প বিজিবি’র সহায়তায় তার আত্মীয় স্বজনরা লাশ বুঝে পেয়েছেন এবং রাতেই লাশের দাফন সম্পন্ন করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com