শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন কারাগারে

সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুনকে আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেন।
সোমবার বেলা ১২টায় একটি ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জাকির হোসেন জামিন না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
মামলা ও আদালত সুত্রে জানা যায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার বাগুয়া গ্রামের চার সন্তানের জননী বাদী হয়ে নিজ কার্যালয়ে সেলাই মেশিন দেয়ার কথা বলে ডেকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছিলেন।
ওই মামলায় উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের আগাম জামিন নেয়ার পর উপজেলা চেয়ারম্যান সোমবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নিতে যান।
আসামী পক্ষে মামলা পরিচালনাকারী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী বলেন, ওই সময় ওই মহিলাকে কৌশলে চাপে ফেলে একটি মহল ষড়যন্ত্রমুলকভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করায়, পরবর্তীতে ওই মহিলা ডাক্তারী পরীক্ষাই করাতে রাজী হননি এমনকি ওই মহিলা নিজেও ইতিপুর্বে আদালতে হাজির হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ লিখিত আকারে অস্বীকার করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট নান্টু রায় চেয়ারম্যান হারুনের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেন।
এদিকে মামলা দায়েরের পরপরই চেয়ারম্যান হারুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেছিলেন, সবই সাজানো নাটক, মামলায় ঘটনার যে সময় উল্ল্যেখ করা হয়েছে সেই সময় আমি উপজেলার ভাদেরটেক এলাকায় হাজারো লোকজনের উপস্থিতিতে একটি সালিস বৈঠকে ছিলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com