সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গণিত, উপস্থিত বক্তৃতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা

দক্ষিণ সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গণিত, উপস্থিত বক্তৃতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জে এফআইভিডিবি’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলার গাগলী নারাইনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণে গণিত, উপস্থিত বক্তিৃতা ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার গাগলী নারাইনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রজেক্ট অফিসার মহসিন হাবিব। প্রতিযোগিতায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী রাসেল তালুকদার, সুপ্রিয় তালুকদার, আফরোজ আলী, এম এম ইলিয়াছ আলী, ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছ কায়ছার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অর্থ স¤পাদক ও সুনামগঞ্জ ভিউ ডটকম’র স¤পাদক ও প্রকাশক সোহেল তালুকদার।
প্রতিযোগিতায় শিক্ষকবৃন্ধ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এই প্রতিযোগিতায় অনেক কিছু শিখার আছে, সব সময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। আজ এফআইভিডিবি’র যে প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে নিয়ে এসেছে, এই রকম প্রতিযোগিতা মূলক প্রোগ্রাম যেন আর বেশি করে আমাদের বিদ্যালয়ে নিয়ে এসে আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বিষয়ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল মেধার বিকাশ ঘটান। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com