শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না: সিইসি

বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না: সিইসি

আমার সুরমা ডটকম:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না।পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) কথা মতো চলছে।তফসিল ঘোষণার পর ইসির কথার বাইরে কাউকে গ্রেফতার করা হয়নি।

শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মেজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সমতল ক্রীড়াভূমি) বজায় রয়েছে। সেটি থাকবে।

সিইসি বলেন, আমাদের কথা পুলিশ মান্য করে। আমাদের কথার বাইরে গিয়ে বিনা কারণে কাউকে গ্রেফতার করে না। আইন মতো যেভাবে আমাদের যাওয়া দরকার, আমরা সেভাবে যাচ্ছি।

নির্বাচনের সময়টায় পুলিশকে ইসি নিয়ন্ত্রণে রাখতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নিয়ন্ত্রণে আছে, সেদিনও আমরা পুলিশ… সব পুলিশকে ডেকেছি। তারা আসছে না? আমাদের নির্দেশনা তারা নিয়েছে এবং আমাদের নির্দেশনায় তারা কাজ করবে, কথা দিয়েছে। এখন পর্যন্ত তারা সেটা করে যাচ্ছে।

এর আগে দেশের বিভিন্ন জেলার মেজিস্ট্রেটদের নিয়ে সিইসির উপস্থিতিতে বৈঠক করে নির্বাচন কমিশন।নির্বাচন সামনে রেখে তাদের নানা দিক নির্দেশনা দেয়া হয়েছে বৈঠকে।

এদিন ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়নগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের প্রথম দিন আজ। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।

অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com