সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

রাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

চিকিৎসার জন্য আজ (সোমবার) রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (সোমবার) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুও যাবেন।

এদিকে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ সোমবার (১০ ডিসেম্বর) মেডিকেল চেক-আপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ ৪৪৭ বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং এরশাদ এর এপিএস মো. মনজুরুল ইসলাম তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন হুসেইন মুহম্মদ এরশাদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যানের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তিনি অসুস্থ, সিএমএইচে ভর্তি আছেন, আবার তিনি সুস্থ -বিভিন্ন সময় দলের নেতা-কর্মীদের মুখে এমন তথ্য শুনে গুঞ্জন শুরু হয়।

এমন গুঞ্জনের মধ্যে গত ৬ ডিসেম্বর হঠাৎ বনানী কার্যালয়ের সামনে হাজির হন এরশাদ। গাড়িতে বসেই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এর আগে সর্বশেষ গত ২০ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলেছিলেন তিনি। এরপর থেকে কখনও বাসায় কখনও সিএমএইচ-এ ভর্তি রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে মহাজোটে নির্বাচন করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ২৯ জন প্রার্থী মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এর বাইরে ১৩২ আসনে দলীয়ভাবে নির্বাচনে লড়বেন জাতীয় পার্টির প্রার্থীরা।

জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com