বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
বগুড়ায় হিন্দু কিশোরীকে ধর্ষণের দায়ে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় হিন্দু কিশোরীকে ধর্ষণের দায়ে যুবলীগ নেতা গ্রেফতার

amaআমার সুরমা ডটকম : বগুড়ার শিবগঞ্জে হিন্দু কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা নিরঞ্জনের কিশোরী মেয়ে (১৫) ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। শনিবার বাড়িতে আসার পর রাত ১১টার দিকে পার্শ্ববর্তী আটমুল ইউনিয়নের ডাবুইর গ্রামের মোজাহার আলীর ছেলে ও আটমুল ইউনিয়ন যুবলীগের সদস্য হোমিও চিকিৎসক মোফাজ্জল হোসেন জিন্নাহ (৪৫) দলবলসহ ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। এরপর রাতভর ধর্ষণ করে রোববার সকালে বাড়িতে পৌঁছে দেয়। ধর্ষিতা তার বাবা-মাকে সব খুলে বলার পর ধর্ষিতার মা তার মেয়েকে নিয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যেই পুলিশ ধর্ষক যুবলীগ নেতাকে গ্রেফতার করে। শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, শীঘ্রই ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com