শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

২৪৪টি ‘পর্নোসাইট’ বন্ধের নির্দেশ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

২৪৪টি ‘পর্নো ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বুধবার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) পর্নো সাইটগুলো বন্ধের নির্দেশনা পাঠানো হয়। আজ দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে বলেন, ২৪৪টি পর্নো সাইট বন্ধ করেছি। অভিযান চলছে। চলবে। নির্দেশনা পেয়ে আইআইজি সাইটগুলো বন্ধ করার কাজ শুরু করেছে বলে জানা গেছে।

বিটিআরসি’র পাঠানো তালিকায় দেখা যায়, পর্নো সাইটগুলোর মধ্যে রয়েছে ৬২টি টপ পর্নো টিউব সাইট, ১টি মোবাইল পর্নো সাইট, ১০টি অ্যাডাল্ট ইঞ্জিন সাইট, ১২টি টপ পর্নো সাইট, ২টি বেস্ট ফেটিস পর্নো সাইট, ১টি আরব পর্নো সাইট, ১টি বেস্ট পিক ডাম্প সাইট, ৫টি মোস্ট ফেমাস পিকচার সাইট, ৩টি বেস্ট অ্যানাল প্রিমিয়াম সাইট, ৩টি বেস্ট অ্যামেচার প্রিমিয়াম সাইট, ৫টি বেস্ট অ্যামেচার পর্নো সাইট, ১২টি টপ লাইভ ক্যাম সাইট, ৯টি টপ ভিআর পর্নো সাইট, ৪টি বেস্ট গে পর্নো সাইট, ৪টি বেস্ট পর্নো টরেন্টস সাইট, ৬টি মোস্ট ফলোয়িং পিনার (পিন্টারেস্ট), ৬টি বেস্ট মডেল ডিরেক্টরি সাইট, ৩টি টপ ইরোটিক সাইট, ৫টি টপ ইন্ডিয়ান পর্নো সাইট, ১টি ল্যাটিন পর্নো সাইট, ১টি লেসবিয়ান পর্নো সাইট, ২টি বেস্ট শিমেল পর্নো সাইট, ৫টি পপুলার অ্যাডাল্ট গেমস সাইট, ২টি মোস্ট ডাউনলোড সফটওয়্যার, ৭টি রিলাইয়েবল অ্যাডাল্ট অনলাইন শপ, ৫টি টপ অ্যাডাল্ট ফোরাম সাইট, ৪টি টপ ম্যাগাজিন সাইট, ৬টি মোস্ট ফেমাস সেলেব ব্লগ, ২টি বেস্ট অ্যাডাল্ট চ্যাট সাইট, ৪টি ফেমাস হুকআপ সাইট, ৩০টি বেস্ট পে পর্নো সাইট। এছাড়া ১২টি অন্যান্য ধরনের পর্নো সাইটও বন্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com