শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
লিসাসের দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন

লিসাসের দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন

আমার সুরমা ডটকম:

লিখনী সাহিত্য সংসদ (লিসাস)-এর উদ্যোগে আয়োজিত সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তরুণদের জন্য দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন হয়েছে।

সংসদের সভাপতি মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আইয়ুব বিন মঈন ও ছড়া সম্রাট জগলুল হায়দার।

সংসদের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব সালমান ও হোসাইন ফাহিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলিম ও শিক্ষাবিদ, কবি মাওলানা নূর-ই-সাত্তার, আঙ্গুরা মুহাম্মাদপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাজিদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, দরগাহপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হক, মাওলানা আমিন ইকবাল, ইয়াকুব বখত বাহলুল, জনপ্রিয় অনলাইন পত্রিকা’আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা কয়েছ আহমদ রায়হান, রব্বানী রউফ, রায়হান বিন মুর্শিদ, কাজী মুমিনুল হক, মুফতি মানসুর বিন শহিদ, মাওলানা রমজান হোসাইন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ কর্মশালায় অংশ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com