শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

জামালগঞ্জে অবৈধভাব বালি উত্তোলনের দায় ৮ জনের কারাদন্ড

amarsurma.com

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় অবৈধভাব সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে ৮ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকাল পুলিশ তাদেরক উপেজলার ফেনারবাঁক ইউনিয়নের কামধরপুরস্থ নামক স্থানে সুরমা নদী থেকে দুইটি বাল্কহোড নৌকা ও চারটি ড্রেজার মেশিনসহ আটক করে। সোমবার রাতে নির্বাহী ম্যোজিস্ট্রেট জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত হাজির করলে আদালতের মাধ্যমে সবাইকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় এবং জব্দকৃত দুইটি বাল্কহোড নৌকা ও চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার জোয়ালভাঙ্গা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে লিয়াকত আলী (৩৮), ধর্মপাশা উপজেলার গোলকপুর গ্রামের করম আলীর ছেলে আল মামুন (২২), আব্দুল আলীর ছেলে জসিম উদ্দিন (১৯), মতিন মিয়ার ছেলে মো. মাহবুব (২০), জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আবিদ উল্ল্যা (২২), কিতাব আলীর ছেলে আব্দুল কাদির (৪০), সুজাতপুর গ্রামের মহরম আলীর ছেলে কামাল পাশা (২২), গোলকপুর গ্রামের মরহম আলীর ছেলে উজ্জল হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জামালগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com