শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
মানবাধিকার কাউন্সিলের শুনানিতে এইচআরডব্লিউ: ‘বাংলাদেশ সরকার আরও কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে’

মানবাধিকার কাউন্সিলের শুনানিতে এইচআরডব্লিউ: ‘বাংলাদেশ সরকার আরও কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে’

93920_hrw_97660আমার সুরমা ডটকম ডেক্স : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক শুনানিতে একটি বিবৃতি উপস্থাপন করেছে। ওই বিবৃতিতে বাংলাদেশ সরকার অধিকতর স্বৈরশাসনের পথে এগোচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করেছে।
জেনেভায় এইচআরডব্লিউ’র উপ-পরিচালক ফিলিপ্পি ড্যাম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের শুনানিতে ওই বিবৃতিতে বলেছেন, ২০১৪ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ অধিকতর স্বৈরশাসনের পথে এগোচ্ছে। গুম ও বিরোধী দলের সদস্যদের বিধিবহির্ভূত গ্রেপ্তার করা, সরকারের সমালোচক গণমাধ্যম বন্ধ করা, এবং সম্পাদক, ব্লগার, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের গ্রেপ্তার ও অভিযুক্ত করা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। হাজার হাজার বিরোধী দলীয় সদস্য ও বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে এবং অজ্ঞাত সংখ্যক মানুষ জেল-হাজতে রয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলীয় বহু নেতা দেশ ছাড়া বা আত্মগোপনের পথ বেছে নিয়েছেন। নাস্তিকতার অনুভূতি প্রকাশকারী ব্লগারদের সুরক্ষা দিতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। যার ফলে শুধু ২০১৫ সালেই ৪ ব্লগার নির্দয়ভাবে খুন হয়েছেন। রানা প্লাজা ধসের পর শ্রমিক ইউনিয়ন গঠন সহজীকরণের জন্য আইন পরিবর্তন করা হয়েছিল। কিন্তু, গবেষণায় দেখা যাচ্ছে যারা তৈরি পোশাক খাতে শ্রমিক ইউনিয়ন গঠন করতে আগ্রহী বা যারা ইউনিয়নে যোগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীসমূহের সমালোচনা করে ওই বিবৃতিতে বলা হয়, উত্তরোত্তর সরকারের সময় নিরাপত্তা বাহিনীসমূহের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বারংবার অন্যান্য আইন লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ রেকর্ড থাকলেও, তারা প্রায় পূর্ণ দায়মুক্তি ভোগ করে চলেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com