মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
দক্ষিণ সুনামগঞ্জে গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে

দক্ষিণ সুনামগঞ্জে গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার রাস্তার কাজ চলছে দ্রুত গতিতে

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে কাবিলাখাই পয়েন্ট মার্কেট থেকে গ্রামের উত্তর থেকে দক্ষিণের মাঠ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে।

গ্রামবাসীর সূত্রে জানা যায়, বিগত ২০ ফেব্রুয়ারী দুইটি এসকেভেটর ও ১০টি ট্রাকের টেন্ডার গ্রহণকারী জিতু মিয়া ও লুতফুর রহমানের মাধ্যমে রাস্তার মাটি ভরাটের কাজ চলছে বিরামহীনভাবে।
বৃহস্পতিবার দুপুরে মাটি কাটা পরিদর্শণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রবাসী সংসদ-এর সাধারণ সম্পাদক শামীম আহমদ,লন্ডন প্রবাসী মালেক মিয়া, লন্ডন প্রবাসী নেছার মিয়া, লন্ডন প্রবাসী শফিক মিয়া, সাবেক মেম্বার নুর মিয়া, কাবিলাখাই গ্রামের হিরন মিয়া,ছাদির মিয়া, বশর মিয়া,খালিক মিয়া,গয়াছ মিয়া, আনর উদ্দিন, সিরাজ মিয়া, কাদির মিয়া, আফরোজ আলী, আব্দুল কাদির, আলীনুর, সুয়েব আহমদ, কবির আহমদ, হেলাল আহমদ, আব্দুল হাই, রুকন, জসীম উদ্দিন, জিলু মিয়া, মাছুম, আকিক মিয়া, সুমন প্রমুখ।
গ্রামবাসীর পক্ষে অনেকেই জানান, দীর্ঘ ১শত বছর আগে এই গ্রামটিতে বিচ্ছিন্নভাবে ঘরবাড়ী গড়ে উঠলেও রাস্তা না থাকায় জনসাধারণ নৌকা, সাকো ও পেক কাধা দিয়ে চলাচল করে দিনাতিপাত করে আসছে। বর্তমানে গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে এই রাস্তার কাজ সম্পন্ন হলে গ্রামের প্রায় ২শ পরিবারের জনসাধারণ স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী ও মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের দীর্ঘদিনের দুদর্শা লাঘব হবে। এই ধরণের মহত উদ্যোগে গ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। সাথে সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে জোর দাবী জানান উক্ত রাস্তাটি পাকাকরণে বরাদ্দ দানের জন্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com