শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বসল ১০ম স্প্যান, পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান

বসল ১০ম স্প্যান, পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পদ্মার সেতুর মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নং খুঁটির ওপর ১০ম স্প্যানটি (সুপার স্ট্রাকচার) বসেছে। বুধবার দুপুর ১২টার পর স্প্যানটি বসানো হয়। এর মধ্যদিয়ে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, সকাল ৯টার দিকে ১৩ ও ১৪ নং খুঁটির সামনে চলে আসে। স্প্যানবাহী জাহাজটি যথাযথ স্থানে নোঙ্গর করা হয়। তারপরই স্প্যানটি খুঁটিতে বসানো হয়। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানোর মাধ্যমে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।

এদিকে আর বাকি স্প্যানগুলো জাজিরা প্রান্তে বাসানো হয়েছে। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে।

এর আগে মাওয়া প্রান্তে একটি স্প্যান (স্প্যান ১-এফ) ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে রাখা হয়। সুবিধা মতো সময়ে সেটি ৬ ও ৭ নম্বর পিলারে বসানো হবে।

কনস্ট্রাকশন ইয়ার্ডে জায়গা না থাকায় স্প্যানটি ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে বসিয়ে রাখা হয়। পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে ৪১টি স্প্যান বসবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com