শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
রামদা দিয়ে কুপিয়ে সুনামগঞ্জে খালের মুখে যুবকের লাশ ফেলে গেল দুবৃক্তরা

রামদা দিয়ে কুপিয়ে সুনামগঞ্জে খালের মুখে যুবকের লাশ ফেলে গেল দুবৃক্তরা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জে প্রতিপক্ষের লোকজন মিজানুর রহমান (১৯) নামের এক যুবককে ধারালো রামদা দিয়ে কুপিয়ে হত্যার পর খালের মুখে লাশ ফেলে রেখে গেল দুবৃক্তরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেরার অক্ষয় নগর গ্রামের খালের তীরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটিয়ে দৃবৃক্তরা লাশ ফেলে রেখে চলে যায়। নিহত মিজানুর রহমান সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিহতের বড়ভাই জুনায়েদ আহমদ জানান, সদর উপজেলার সদরগড় গ্রামের মসজিদের নামে প্রতিদিনের ন্যায় বালু-পাথর বাহি স্টিলবাডি নৌকা থেকে টাকা কালেকশান করতে গ্রামের বাড়ি ইব্রাহীমপুর থেকে মিজানুর রহমান তার অপর দুই সহযোগী রেজাউল ও আবদুর রহমানকেকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী গ্রাম অক্ষয় নগরের খালের মুখে যায়। পরবর্তী সদরগড় গ্রামে ইয়াবাসহ একাধিক মামলার আসামী নুরুজ্জামান ওরফে নইদ্যার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দুবৃক্তের দল টাকা কালেকশানে বাঁধা প্রদান করে।
পরবর্তী এ নিয়ে ক্ষুদ্ধ হয়ে নুরুজ্জামান নইদ্যাসহ তার অপর সহযোগীরা বেধরকভাবে মিজানুরকে পেঠানোর পর ধারালো রামদা দিয়ে কুপিয়ে খালের মুখেই তার লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সকাল পৌণে ১০টায় ঘটনাস্থলে পৌছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঘটনাস্থলে থাকা সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ হত্যাকান্ডের সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ মর্গে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা এবং হত্যকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com