মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মজিদ মাষ্টার আর নেই: বিভিন্ন মহলের শোক

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মজিদ মাষ্টার আর নেই: বিভিন্ন মহলের শোক

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজর) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, জেলা জাতীয় পাটির তিন তিন বারের সাবেক সভাপতি, দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ মাষ্টার (৭৫) আর নেই।
তিনি শনিবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণসহ নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণ্যগ্রাহী রেখে যান। উনার পরিবারের লোকজন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপারাস্থ বাস ভবনে আসার পর নামাজের জানাযা এবং সমাধিস্থলের সিদ্ধান্তের ব্যাপারে জানানো হবে।

এই প্রবীন রাজনীকিবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এক শোকবার্তা নেতৃবৃন্দরা এই দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী প্রয়াত মুক্তিযোদ্ধা মরহুম এড. আব্দুল মজিদের রুহের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার, সাবেক মহিলা সংসদ সদস্য ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. শামছুন্নাহাার বেগম শাহান, সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সিনিয়র সদস্য বাবু সবুজ কান্তি দাস, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম মুবিন, জেলা তরুণলীগের সভাপতি নাজমুল হুদা বকুল, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাধারন সম্পাদক ও এস এ টিভির প্রতিনিধি মোঃ মাহতাব উদ্দিন
তালুকদার, জেলা কৃষলীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকাদর, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি এড. মাহতাব উদ্বিদন তালুকদার, সাধারণ সম্পাদক একে মিলন আহমদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম উকিল ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে ও সাধারন সম্পাদক মোঃ রিপন আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com