শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
বিসিএসে ২০ শতাংশের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

বিসিএসে ২০ শতাংশের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

আমার সুরমা ডটকম:

সারাদেশে শুক্রবার একযোগে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় ২০ শতাংশেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়নি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ১০ বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০তম বিসিএসে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৯৬৩ জন। এর মধ্যে মধ্যে উপস্থিত হয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৩৮ জন। আর অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭ শতাংশ, রাজশাহীতে ৮২ শতাংশ, চট্টগ্রামে ৭৯ শতাংশ, খুলনা ও সিলেটে ৮১ শতাংশ, বরিশালে ৭৯ শতাংশ, রংপুরে ৮৪ শতাংশ এবং ময়মনসিংহে ৮৫ শতাংশ।

পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল নেওয়াসহ বিভিন্ন অপরাধে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল ও কলেজ কেন্দ্রে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন নেওয়া হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com