শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ঝিংগাবাড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন: আব্বাস উদ্দিন

ঝিংগাবাড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন: আব্বাস উদ্দিন

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:

৯টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত কানাইঘাট উপজেলা। এরমধ্যে ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ অন্যতম। এ ইউনিয়নে জনগণের দেয়া বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন আব্বাস উদ্দিন। যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ তরুণ চেয়ারম্যান আব্বাস উদ্দিন। তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সফলভাবে সম্পাদন করে আসছেন। জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত। এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনগণের আস্থাভাজন, বিচক্ষণ এই চেয়ারম্যান।

ইউনিয়ন ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের এক বাসিন্দা স্থানীয় সাংবাদিকদের বলেন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। ইউনিয়নে নেই কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি জঙ্গীবাদ। ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন ,আমি সারাজীবন ইউনিয়নবাসীর কল্যাণে ও উন্নয়নে কাজ করতে চাই। ভবিষ্যতে আমার সেবার মান আরও বাড়াতে চাই। জনগনের সহযোগিতায় ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এ সফল চেয়ারম্যান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চেয়ারম্যান আব্বাস উদ্দিন ইউনিয়নের উন্নয়নে ও মানুষের কল্যাণে ব্যাপকভাবে কাজ করে চলছেন। সততা, যোগ্য নেতৃত্ব ও উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ইতোমধ্যে তরুন সমাজ সেবক এবং তরুণদের মধ্যে পেয়েছেন বেশ জনপ্রিয়তা। গ্রাম পুলিশ সার্বক্ষনিক এলাকার আইন-শৃংখলা রক্ষায় এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। ইউপি সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com