শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

৭ ট্রাভেল এজেন্সি সিলগালা করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

অবৈধ ট্রাভেল ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযানে নেমে ৭ ট্রাভেল এজেন্সি সিলগালা করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি)।
ট্রাভেল এজেন্সিগুলো হল সুনামগঞ্জ পৌর শহরের আল মামুন মার্কেটে থাকা এস এ এস এন্টারপ্রাইজ, রাহিদ ট্রাভেলস, হক এয়ার সার্ভিস, আল-রশিদ ইন্টারন্যাশনাল, থ্রী-ষ্টার এয়ার সার্ভিস, আল সায়াম এন্টারপ্রাইজ, পার্টস পোর্ট গ্যালারিসহ সাত ট্রাভেল এজেন্সি সীলগালা করা হয়। বুধবার জেলা প্রশাসন ট্রাভেল এজেন্সিগুলো সিলগালা করার বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিস সুনামগঞ্জকে ঘিরে আশেপাশের এলাকায় জালিয়াতির আাশ্রয় নিয়ে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি পাসপোর্ট আবেদন ফরম পুরণ, সত্যায়িত করন ও ব্যাংক চালানে ৩৪৫০ টাকার স্থলে সিষ্টেমের নামে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা করে আদায় করে আসছিলো।
এছাড়াও পাসপোর্টের আবেদন ফরম ও পাসপোর্ট আবেদনকারির ছবি সত্যায়িত করনে সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা,কাউন্সিলর, প্রভাষক গণের সিল-স্বাক্ষর জালিয়াতি করে আসছিলো।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ও ভেতরে আবেদনকারিদের জটলা দেখে অপেক্ষারত পাসপোর্ট আবেদন জমাদানকারি ভোক্তভোগীদের সাথে আলাপকালে এসব অভিযোগ পেয়ে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্য্যন্ত অভিযানে নেমে ৭ ট্যাভেল এজেন্সি সিলগালা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।
অপরদিকে ১৭ আবেদনকারির পাসপোর্ট ফরম ছবি সিল-স্বাক্ষর জালিয়াতি করে সত্যায়িত করায় প্রতারক চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট নির্দেশনা দেন জেলা পুলিশ ও সদর থানা পুলিশকে।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ, গাজালা পারভীন রুহি, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এবং সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক অর্জুন কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com