বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫
দিরাইয়ে ৩৫ জন শিক্ষার্থীর হাতে অর্থ তুলে দেন ইউপি চেয়ারম্যান রতন তালুকদার

দিরাইয়ে ৩৫ জন শিক্ষার্থীর হাতে অর্থ তুলে দেন ইউপি চেয়ারম্যান রতন তালুকদার

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরন্নচর ইউনিয়নের পেরুয়া গ্রামে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ৩৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এক ও তিন হাজার টাকা করে নগদ ৫০ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় সুশীল পুরকায়স্থ হেলথ ফাউন্ডেশনের আয়োজনে পেরুয়া গ্রামে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অুনষ্ঠিত হয়। সুশীল পুরকায়স্থ-র সহধর্মিনী রতি রানী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও তার কন্যা শিল্পী পুরকায়স্থ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
সভায় বিশেষ অতিথি ছিলেন চরনারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দন তালুকদার, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী প্রদ্যুগ্ন তালুকদার, সমাজসেবী মোঃ আজিজুল হক, ডাঃ পীজুষ চৌধুরী, আনাছ মিয়া, আবুল মিয়া ও লতিফ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেন, বর্তমান সরকার সারাদেশব্যাপী গ্রামগঞ্জের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিনামূল্যে বই বিতরণ থেকে শুরু করে উপবৃত্তি প্রদানসহ শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি রাষ্ট্রের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষিত মানব সম্পদ তৈরী করা। কাজেই সরকারের এমন উদ্যোগের পাশপাশি হাওরাঞ্চলের অনুন্নত ভাটির জনপদ দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে সুশীল পুরকায়স্থ হেলথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরীব মেধাবী শিশু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদানে ব্যাপক ভূমিকা পালন করছে। তিনি এই ধারা আগামীতে আরো প্রসারিত করতে সুশীল পুরকায়স্থ ফাউন্ডেশনের কর্তৃপক্ষের প্রতি এ আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com