সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
৩য় বর্ষপূর্তি উপলক্ষে খিদমাহর আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

৩য় বর্ষপূর্তি উপলক্ষে খিদমাহর আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপদ্যকে সামনে রেখে একঝাঁক মানবতাপ্রেমীদের নিয়ে গড়ে ওঠা সেবামূলক সংগঠন ‘খিদমাহ ব্লাড ব্যাংক’র ৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে মারকাযুল হিদায়া সিলেট’র মিলনায়তনে খিদমাহ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুর রহমান কফিল’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
খিদমাহ’র উপদেষ্টা ও মারকাযুল হিদায়া সিলেট’র স্বনামধন্য নির্বাহী পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ উদ্বোধনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম।

আলোচনা পেশ করেন জামেয়া দরগাহ সিলেটের প্রধান মুফতি ও সহযোগী পরিচালক মুফতি আবুল খায়ের বিথঙ্গলী। তিনি খিদমাহ’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং রক্তদানের প্রতি সকলকে উৎসাহিত করেন।

শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন খিদমাহ’র জয়েন্ট সেক্রেটারি আবু বকর সিদ্দীক। প্রতিবেদনে ৩ বছরের কার্যক্রম উল্লেখ করে বলেন, আমরা ৩ বছরে প্রায় ৭০০ মানুষকে রক্তদান করেছি। ৪০ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ৮ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি।

প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল তার সমাপনী বক্তব্যে বলেন, আমাদের কার্যক্রম বর্তমানে ব্লাড ডোনেশন। ব্লাড ব্যাংক আমরা এখনো করতে পারি নি। সকলের ভালোবাসায় আমরা খুব কম সময়েই খিদমাহ ব্লাড ব্যাংককে বাস্তবিক অর্থেই ব্লাড ব্যাংকে রূপ দিতে পারবো, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হবিগঞ্জ জেলার উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, খিদমাহ’র কেন্দ্রীয় জাহাঙ্গীর রায়হান, কোম্পানীগঞ্জ শাখা পরিচালক আলাউদ্দীন সারওয়ার, সদস্য মুফতি মুহিব্বুর রহমান নাদীম, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা আলীম উদ্দীন, হিফজুর রাহমান, কবি মুয়াজ বিন এনাম প্রমুখ।

বর্ষপূর্তি উপলক্ষে আজ রক্তদান কর্মসূচিও পালিত হয়েছে। একসাথে ১৬ জন রক্তদান করেন।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৩ আগস্ট খিদমাহ ব্লাড ব্যাংক’র যাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com