সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নে জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত  ১৫ ,আটক ৬ জন

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নে জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত  ১৫ ,আটক ৬ জন

amarsurma.com

সাইফ উল্লাহ,  সুনামগঞ্জ, প্রতিনিধি:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে এক নারী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। নিহতের নাম মোছাঃ আনোয়ারা বেগম (৫৫)। সে ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ ফয়জুর রহমানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর ২টায় হরিপুর গ্রামের ফকির মেম্বার ও উকিল আলীর মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মোঃ ফকির আলীর পক্ষের মোছাঃ আনোয়ার বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতরা হলেন উকিল আলীর পক্ষে মোঃ শাহাব উদ্দিন (৫০), মোঃ মোসা মিয়া (৪৫) ও ফকির আলীর পক্ষে তার ছেলে মোঃ নজরুল ইসলাম। তাৎক্ষণিক বাকি আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনার খবর পেয়ে  দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুণ অর রশিদের নেতৃত্বে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে আটক করে।
এ ব্যাপারে পাথারিয়া ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান মোঃ আমীনুর রশিদ আমীন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনা নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে এবং নিস্পত্তির উদ্যোগ ও নেয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়বে তা খুবই দুঃখজনক।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুণ অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক কার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com