সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

সুরমার তীরের পরিচ্ছন্নতায় তিন বৃটিশ সাংসদ

আমার সুরমা ডটকম:

সিলেট শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী দূষণের হাত থেকে রক্ষায় চলমান ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’ প্রজেক্টে অংশ হিসেবে আবর্জনা পরিস্কার করেছেন তিন বৃটিশ সাংসদসহ কনজারভেটিব ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যদের প্রতিনিধি দল।

সোমবার নগরীর ক্বিনব্রীজের নিচে সুরমার দক্ষিণ তীর পরিস্কার করেন তারা। এ তিন এমপি হচ্ছেন- ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব ব্যাকম্যান এমপি।

প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এ অভিযানে তারা দল বেঁধে সুরমা নদী তীরের ময়লার স্তুপগুলোতে নেমে ময়লা পরিষ্কার করেন।

এসময় তারা বলেন-‘সিলেট তথা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। আমরাও তাদের সাথে পরিবেশ রক্ষার আন্দোলনে এখানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।’

বৃটিশ এমপিরা ভবিষ্যতেও এই প্রজেক্টের সাথে সর্বাত্মক থাকার আশ্বাস প্রদান করেন এবং তরুণদেরকে উৎসাহ প্রদান করেন। এর আগে বৃটিশ এমপিদের ক্বিনব্রীজ এলাকায় গার্ড অব অনার দিয়ে বরণ করে নেন স্কাউট সদস্যরা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস রেলওয়ে ডিস্ট্রিক্ট, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাইকেল ট্রাভেলার্স অফ সিলেট, সোশ্যাল ওয়ার্কার্স অফ সিলেট, রুরাল টু আরবান, অণুবীক্ষণসহ আরো অনেক সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

“ক্লিন সুরমা গ্রিন সিলেট” প্রজেক্টের মুখপাত্রদের সাথে কথা বলে জানা যায় যে, গত ২১শে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের পথচলা শুরু হয়। প্রজেক্ট শুরুকালীন সময় থেকেই সিলেট সিটি কর্পোরেশন তরুণদেরকে সবধরনের সহায়তা করে আসছেন। এই প্রজেক্টে বৃটিশ এমপিদের অংশগ্রহণ নতুন মাইলফলক হিসেবে রচিত হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com