মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে পেরে আপ্লুত প্রিয়াঙ্কা

দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে পেরে আপ্লুত প্রিয়াঙ্কা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি সৌজন্য সাক্ষাতে এ সুযোগ পেয়ে বেশ আপ্লুত কংগ্রেস সাধারন সম্পাদক। খবর ভারতীয় সংবাদসংস্থা এএনআই এর।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও শেখ হাসিনাকে নিজের দুপাশে রেখে তোলা একটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন কংগ্রেস নেত্রী।

প্রধানমন্ত্রীর সাথে রবিবার দুপুরে নয়াদিল্লীর হোটেল তাজমহলে একটি সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কংগ্রেসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী। তাদের মধ্যে দেশটির সাবেক রাষ্ট্রপতি সোনিয়া গান্ধী, তার মেয়ে ও দলের বর্তমান সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্যতম। আধাঘন্টাব্যাপী চলা এই আলোচনায় দু’দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা ও বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গত ৩ অক্টোবর চারদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে তার দেশে ফেরার কথা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com