বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাইসেন্স লাগবে না: মোস্তাফা জব্বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাইসেন্স লাগবে না: মোস্তাফা জব্বার

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কোনও লাইসেন্স লাগবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, “কয়েকটি গণমাধ্যমে আমার বরাত দিয়ে প্রকাশিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাইসেন্স লাগবে’ সংবাদটি সঠিক নয়। এ ধরনের কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি, আমি এ ধরনের কোনও প্রস্তাবনাও দেইনি। সরকারের এ ধরনের কোনও পরিকল্পনাও নেই।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাইসেন্স লাগবে, এমন সংবাদকে ‘ডাহা মিথ্যা’ আখ্যায়িত করে মন্ত্রী বলেন, আমি কোনও মিডিয়ায় এ বিষয়ে সাক্ষাৎকার দেইনি। এ বিষয়ে কথাও বলিনি। এরইমধ্যে কয়েকটি গণমাধ্যম খবরটি তাদের সাইট থেকে সরিয়ে নিয়েছে।

মন্ত্রী আরও জানান, বিভ্রান্তি দূর করতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, ‘কোনও কোনও মিডিয়া খবর প্রচার করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে লাইসেন্স লাগবে। এটি সর্বৈব মিথ্যা। সরকার এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।’

এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ফেসবুকে পোস্ট দিয়ে লাইসেন্স লাগবে বলে প্রকাশিত সংবাদটি সত্য নয় বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com