বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

কানাইঘাটে জাতীয় যুব দিবস পালিত

amarsurma.com

কানাইঘাট প্রতিনিধিঃ

“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কানাইঘাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা পরবর্তী এক র‌্যালী বের করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপত্বি ও যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার আব্দুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন প্রমূখ।

সভা শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখ হতে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ পদক্ষিণ করে প্রধান গেইটে গিয়ে শেষ হয়। এর পূর্বে রাজস্ব খাতের আওতায় যুব নারীর ক্ষমতায়নে দক্ষতা বৃদ্ধিমুলক পুতিঁর কাজ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মতর্কা বারিউল করিম খান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com