শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

ধর্মপাশা জাইকা প্রকল্পের বাঁধ কেটে মাছ ধরার অভিযোগ

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলিমখালী জাইকা বাঁধ কেটে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন উপজেলার পাইকরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের মশ্রম আলীর ছেলে আব্দুস সালাম তালুকদার।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের/এলাকার প্রভাবশালী সেনারুলসহ রাজাপুর গ্রামের নিকট জাইকা প্রকল্পের নির্মিত সেলিম খালী নামের বাঁধ কেটে রাজাপুর গ্রামের সেনারুলসহ বেশ কয়েক জন ব্যক্তি কয়েকদিন যাবৎ জাল পেতে মাছ ধরছে। সেনারুল প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থাকার কারণে বাধা নিষেষ করিতে সাহস পাইনা। বাঁধ কাটার কারণে হাওরে পানি চলে যাবে। এর প্রভাব পড়বে ফসলী জমিতে। পানির অভাবে ছোট-বড় কয়েকটি হাওরে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যাবে। এমনকি জোয়ারের পানি এ বাঁধ দিয়ে প্রবেশ করে ফলে ফসল হানির আশঙ্কাও রয়েছে।
১নং খতিয়ানভুক্ত জেএল নং-১৭০, রাজাপুর মৌজা দাগ নং-২৮০৪, ২৮০০ ও ৩০০১, লংকাপাথারিয়া মৌজা দাগ নং-৯২, ৯৪, ১০৮ এসব দাগের অনুমান ১৭০ একর খাস ডোবা। পৌষ মাসে প্রতি বছর এসব ডোবার পানি সেচ শুকিয়ে মাছ ধরার কারণে একদিকে পানির অভাব ফসলের ক্ষতি হয় এবং অপরদিকে মাছ সমূলে ধ্বংস হয়ে যায়। উপরোক্ত বিষয়টি সরজমিনে তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে যেন মহোদয়ের মর্জি হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সেনারুল প্রতিবেদকে জানান, আমি বাঁধ ভেঙ্গে মাছ শিকার করিনি, যদি সত্যতা পান তাহলে আইনুযায়ী আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন। নাম প্রকাশে অনিছ্চুক একাধিক ব্যক্তি বাঁধ ভেঙ্গে মাছ শিকার করছেন বলে জানান।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, অভিযোগ পাইনি, যদি পাই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com