বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

অধিকৃত কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কিছুতেই কমছে না। শুক্রবার দেশ দুটির মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় এক সেনা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের (জম্মু-কাশ্মীর) পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলি হয়। এ সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন এক ভারতীয় জওয়ান। ভারত দাবি করছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ভারতকে লক্ষ্য করে মর্টার শেল ও গুলি ছুঁড়তে শুরু করে। এরপর ভারতও পাল্টা হামলা চালায়। এ সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন ওই জওয়ান। এ সম্পর্কে ভারতের প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। মেন্ধর মহকুমার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, আগস্ট মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘোষণার পর থেকে কাশ্মীর সীমান্তে পাক-ভারত উত্তেজনা কমছে না। প্রায়ই দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com