বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

সংবাদ প্রকাশে সতর্ক হতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

amarsurma.com

আমার সুরমা ডটকম:

গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ গণবিজ্ঞপ্তি পাঠানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হচ্ছে। যার ফলে জনশৃঙ্খলার অবনতি ঘটার পাশাপাশি ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন ও সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অস্থিরতা রোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রতি সরকার যথেষ্ট আস্থাশীল। এরই আলোকে এসব স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিভিন্ন অনলাইন পত্রিকায় তথ্য যাচাই ছাড়াই বিভিন্নভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে। তথ্য যাচাই ছাড়া যেন কেউ সংবাদ প্রকাশ না করে, সেজন্য আমরা এ গণবিজ্ঞপ্তি দিয়েছি।

পরিবর্তন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com