শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
অং সান সু চির অধঃপতনে দুঃখ পেয়েছেন ড. এ কে আব্দুল মোমেন

অং সান সু চির অধঃপতনে দুঃখ পেয়েছেন ড. এ কে আব্দুল মোমেন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

‘এটা খুবই দুঃখজনক। অং সান সু চিকে জেল থেকে বের করতে আমি একাধিকবার রাস্তায় সমাবেশ করেছি। তিনি গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক ছিলেন। তার এমন অধঃপতন হয়েছে দেখে আমার দুঃখ লেগেছে।’- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেছেন।

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের শুনানি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ বুধবার (১১ ডিসেম্বর) এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, সাতজন নোবেলজয়ী তাকে (অং সান সু চি) আহ্বান জানিয়েছেন তিনি (অং সান সু চি) যেন সত্য কথা বলেন। আমরা খুব গর্বিত গাম্বিয়ার মতো দেশ আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি নিয়ে এসেছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই রোহিঙ্গারা তাদের দেশ মিয়ানমারে ফিরে গিয়ে সুন্দর জীবন যাপন করুক। আমরা চাই এ ধরনের দুর্ঘটনা ও নির্যাতন আর যেন না হয়। এ জন্যই জবাবদিহিতা দরকার। ওআইসি’র সদস্য হয়ে এবং নীতিগত কারণে আমরা চাই না কোনো লোক শোষিত হোক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com