শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ট্যাাকেরঘাট সাব সেক্টরের ‘মুক্তির মঞ্চে’ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ট্যাাকেরঘাট সাব সেক্টরের ‘মুক্তির মঞ্চে’ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার একাত্তরের স্মৃতি বিজরিত ট্যাকেরঘাট সাব সেক্টরের ‘মুক্তির মঞ্চ’ এ উপজেলার ১৬৫ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ সিরাজ স্মৃতি সংসদ সভাপতি হাজি মো. রৌজ আলী, মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আমির উদ্দিন, ইউনিয়ন কমান্ডার আলকাছ মিয়া, নুর মাহমুদ, আব্দুল কুদ্দুছ, শহীদ সিরাজ স্মৃতি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আবু মুসা, আওয়ামী লীগ নেতা হাজি সুরুজ মিয়া প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান পুর্বে ট্যাকেরঘাট সাবসেক্টরের মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ট্যাকেরঘাট শহীদ মিনারে গিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবসেক্টরের শহীদ সিরাজুল ইসলাম বীর উত্তমসহ মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।
‘মুক্তির মঞ্চ’ ঘিরে মুক্তিযোদ্ধা পরিবারের মিলনমেলা:
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের উদ্যোগে একাত্তরের স্মৃতি বিজরিত ৫নং সেক্টরের ট্যাকেরঘাট সাবসেক্টরের মুক্তির মঞ্চ বিজয় দিবসের প্রারম্ভে উদ্ধারের পর সোমবার ৪৯তম বিজয় দিবসের সকাল থেকেই ‘মুক্তির মঞ্চ’ ও সমাবেশ স্থল ঘিরে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্ধসহ সকল শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতি মুক্তিযোদ্ধা পরিবারের মিলনমেলা মেলায় পরিণত হয়।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com