মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সরকার এখন প্রশিক্ষণের দিকে বিশেষ নজর দিচ্ছে: প্রধানমন্ত্রী

সরকার এখন প্রশিক্ষণের দিকে বিশেষ নজর দিচ্ছে: প্রধানমন্ত্রী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াতে সৌদি আরব ও হংকং এর সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে নারী কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেন তারা যে কাজে যাচ্ছেন সেটা ঠিকমতো করতে পারেন। সরকার এখন প্রশিক্ষণের দিকে বিশেষ নজর দিচ্ছে।

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কেউ বিদেশ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরে সেখান থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বেছে বেছে বিদেশে পাঠানোর জন্য মানুষ নির্বাচন করে। তিনি বলেন, দেশের অনেকে জায়গায় দালালের খপ্পরে পড়ে অনেকেই সব বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এটা যেন কেউ না করে। ধোঁকায় যেন কেউ না পড়ে। যারা এসব করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া এখন কোনো শ্রমিক স্মার্ট কার্ড নিয়ে বিদেশে গেলে বিমানবন্দরেই তার সব তথ্য রেকর্ড থাকবে বলে জানান তিনি। এছাড়া এর ফলে দেশে ফেরার পর শ্রমিকদের হয়রানিও কম হবে বলে মনে করেন নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com