সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
গোলাপগঞ্জে এক কমলার দাম ৭০ হাজার, আপেল ৬০ হাজার, ডালিম ১৫ হাজার টাকা

গোলাপগঞ্জে এক কমলার দাম ৭০ হাজার, আপেল ৬০ হাজার, ডালিম ১৫ হাজার টাকা

আমার সুরমা ডটকম:

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় এক অবিশ্বাস্য নিলামে ১টি কমলা ৬০ হাজার টাকা, ১টি আপেল ৬৫ হাজার টাকা, ২টি চকলেট ২৫ হাজার টাকা ও ১টি ডালিম ১৫হাজার টাকায় বিক্রি হয়। রোববার রাত ১১টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার বার্ষিক তাফসির মাহফিলে অবিশ্বাস্য নিলামের স্বাক্ষী হয় শ্রোতারা।

জানা যায়, এক ভবঘুরে ১টি আপেল, ১টি কমলা ও ২টি চকলেট মাদ্রাসায় দান করেন। তিনি বাজারের বিভিন্ন জায়গা থেকে পুরাতন কাগজ পত্র কুড়িয়ে থাকেন। স্থানীয়রা তাকে পাগল মনে করলেও তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত একজন লোক। এজন্য অনেকেই তাকে স্যার সম্বোধন করেন।

তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইন্দ্রারপার গ্রামের মরহুম আছদ আলী ছেলে আব্দুল হাফিজ (তেরা মিয়া)। এদিকে অন্য এক দ্বীন দরদি ব্যক্তি ১টি ডালিম দান করেন। যা বিক্রি হয় ১৫ হাজার টাকা। আওলাদে রাসুল আল্লামা হাসান আসজদ মাদানী হাফিজাহুল্লাহর বয়ান শেষে নিলামে অবিশ্বাস্য দামে তা বিক্রি হয়। ৭০ হাজার টাকায় কমলা নিলামে ক্রয় করেন শায়খে রায়গড়ী (রঃ) এর জামাতা মাওলানা আব্দুল আহাদ। ৬৫ হাজার টাকায় আপেল নিলামে ক্রয় করেন মাদরাসার মুহতামিম মাওলানা সালেহ মোহাম্মদ জাকারিয়া, ২৫ হাজার টাকায় ২টি চকলেট ক্রয় করেন মাওলানা নাজিরুল ইসলাম। ১৫ হাজার টাকায় ১টি ডালিম ক্রয় করেন মাওলানা হোসাইন আহমদ রায়গড়ী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com