সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
জামালগঞ্জে প্রয়াত শিক্ষক ফয়জুন নুর ফয়েজের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জামালগঞ্জে প্রয়াত শিক্ষক ফয়জুন নুর ফয়েজের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পিএসসিতে সবচেয়ে ভালো ফলাফলকারী শিক্ষা প্রতিষ্ঠান জামালগঞ্জ চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের প্রয়াত শিক্ষক মাও: ফয়জুন নুর ফয়েজ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত আনসার-ভিডিপি কর্মকর্তা মো: আবুল হাসেম।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো: ফখরুল আলম আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নওয়াগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, শিক্ষক মো: আবুল আজাদ তালুকদার, বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াসা জাহান নুহা, অন্বেশা চৌধুরী পূজা, ফারিহা আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেনের শিক্ষক মাখসুদা আক্তার রুনী, রাশেদা বেগম, ফরিদা বেগম, পিয়ারা বেগম, শাহী, শিউলী রানী, পিংকি প্রমুখ।
বক্তারা মরহুমের স্মৃতিচারণ করতে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, ফয়জুননুর ফয়েজ একজন সদালাপী আদর্শবান শিক্ষক ছিলেন। তার নৈতিকতা ও অচরণ ছিল অনুকরনীয়। তার নম্রতা ও বিনয়ী আচরন কোন দিন ভুলার মতো না। তিনি শিক্ষকতার পেশায় শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি উপজেলার তেলিয়া পাড়া জামে মসজিদের পেশ ঈমামের দায়ীত্ব নিষ্ঠার সাথে পালন করে গেছেন। তার হঠাৎ মৃত্যুতে বিদ্যালয় ও মোসল্লিবৃন্দ একজন সৎ আদর্শবাদ শিক্ষকে হারালো, এই শূন্যতা আর পূরণ হবার নয়।  আলোচনা শেষে মরহুমের রোহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com