মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
জাতীয় পরিচয়পত্র: ৩১ অক্টোবরের মধ্যে সংশোধন

জাতীয় পরিচয়পত্র: ৩১ অক্টোবরের মধ্যে সংশোধন

national id_98801আমার সুরমা ডটকম : নির্ভুল স্মার্টকার্ড পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্তে কোনো ভুল থাকলে তা সংশোধন করার জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই আবেদন সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশোধনের সপক্ষে দলিলাদি এবং ২০০ টাকা ফি ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। ‘ভোটার ডাটাবেসে ভোটারের কোনো তথ্য-উপাত্ত সঠিক আছে কি না তা ইসির ওয়েবসাইটে www.ec.org.bd/www.nidw.gov.bd নির্ধারিত লিংকে লগ ইন করে দেখা যাবে। এই লিংক থেকে সংশোধনের জন্য নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিসে সংশোধন করার জন্য আবেদন ফরম পাওয়া যাবে।’ আসাদুজ্জামান আরো বলেন, সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে। সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সকল শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে হবে। এছাড়া ফির ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হবে। মূল্য সংযোজন কর কোড ‘০০০’-এর স্থলে ফি জমাদানকারীকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কুমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হবে বলেও জানান ইসির জনসংযোগ পরিচালক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com