মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০

দক্ষিণ সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জে ক্ষেত থেকে খিড়া তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. চাঁন মিয়া (৪৭)। তিনি মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। শফিক মিয়া একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মুরাদপুর গ্রামে হাওরে খিড়া ক্ষেতে কাজ করার সময় খিরা উত্তোলন করা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মো. শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মো. চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে চাচা মো. শফিক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জমি থেকে খিড়া পাড়া নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত চাচাকে পুলিশ আটক করেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com