বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
৫’শ প্রভাবশালী মুসলিমের তালিকায় হাসিনা, নিজামী, সাঈদী ও ইউনূছ

৫’শ প্রভাবশালী মুসলিমের তালিকায় হাসিনা, নিজামী, সাঈদী ও ইউনূছ

muslim pic_98947আমার সুরমা ডটকম ডেক্স : বিশ্বের ৫‘শ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস। জর্ডানের রাজধানী আম্মানের ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার’ নামে একটি সংস্থার প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শনিবার প্রকাশিত এই তালিকায় ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মাদ আফজালের নামও অন্তর্ভুক্ত রয়েছে। জর্ডানের এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতি, বাণিজ্য, সমাজসেবা, কলা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য মুসলমান সম্প্রদায়ের বাছাই করা ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রস্তুত করে। চলতি বছরের ৫০০ মুসলমান প্রভাবশালী ব্যক্তির তালিকায় রাজনৈতিক নেতাদের ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নাম রয়েছে। ইসলামি চিন্তাবিদ হিসেবে তালিকায় জামায়াতের নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মাদ আফজালের নাম স্থান পেয়েছে। সমাজসেবা ক্যাটাগরিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ড. ইউনুস ও ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ এবং মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেনের নাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com