শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
আগাম বৃষ্টি ও বন্যার আশংকা : হাওর রক্ষাবাঁধ মনিটরিং করার আহবান

আগাম বৃষ্টি ও বন্যার আশংকা : হাওর রক্ষাবাঁধ মনিটরিং করার আহবান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

আগাম বৃষ্টি ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় সুনামগঞ্জ জেলায় হাওরের বোরো ধান অতিদ্রুত কাটার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এক বিজ্ঞপ্তিতে জানান, পূর্বাভাস অনুযায়ী আগামী ১৭-২০ এপ্রিল মেঘালয় ও বরাক অববাহিকায় ১৫০-২৫০ মিলিমিটার এবং ত্রিপুরা অববাহিকায় ১০০-১২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে সুনামগঞ্জ ও সিলেট জেলার হাওর অঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে; একই সাথে কোন কোন স্থানে নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রমও করতে পারে।

এমন অবস্থার প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলায় হাওরের বোরো ধান অতিদ্রুত কাটার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে জানানো যাচ্ছে। একই সাথে ডুবন্ত বাঁধের কাজ বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে জড়ির সংশ্লিষ্ট পিআইসিসহ সকলকে নিজ অধিক্ষেত্রে অবস্থানপূর্বক বাঁধের নিবিড় মনিটরিং জোরদার করতেও বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁধের কোন ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলে বা ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী অথবা পানি উন্নয়ন বোর্ডকে জানাতেও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com