রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

দিরাইয়ে লন্ডন প্রবাসির উদ্যোগে ত্রাণ বিতরণ

amarsurma.com

আমার সুরমা ডটকম:

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের আতঙ্কে কর্মহীন ও অসহায় মানুষদের মধ্যে যখন অর্থনৈতিক মন্দা বিরাজ করছে, তখনই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসি একজন আলেমেদ্বীন। তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় ও কর্মহীন হয়ে পড়াদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড়ে লন্ডন প্রবাসির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

জানা যায়, ফাতেমাতুয যাহরা রা. পঞ্চগ্রাম মহিলা মাদরাসা ও হেফাজতে ইসলাম দারুল হাদিস আমবাড়ি মাদরাসার মুহতামিম লন্ডন প্রবাসি মাওলানা আব্দুল মুছাব্বিরের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।

চাতলপাড় নিবাসি ও মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাসিমের সার্বিক পরিচালনায় এলাকার বিভিন্ন গ্রামের ৮০ পরিবারকে এ ত্রাণ দেয়া হয়। এছাড়া ২৫ জন আলেমকে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাটিপাড়া মাদরাসার মুহতামিম ও দরগাহপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শায়খ মাওলানা জাকির হোসাইন, পাথারিয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুর রহিম, বড়মোহা মাদরাসার মুহতামিম জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা গুলজার আহমদ, দৈনিক ইনকিলাব ও ডেইলী অবজারভার পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা ও জনপ্রিয় অনলাইন আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, জমিয়ত নেতা মাওলানা ইলিয়াস আহমদ, চালতপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান ও মাওলানা মুহাম্মদ তালহা প্রমুখ।

সূত্র জানায়, উপজেলার চাতলপাড়, শরিফপুর, কেজাউড়া, মুরাদপুর, মধুরাপুর, উর্ধ্বনপুর, গণকা, ভাটিপাড়া ও দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গ্রামে এ ত্রাণ দেয়া হয়। ত্রাণের মধ্যে ছিল ১ কেজি তেল, ২ কেজি ময়দা, ১ কেজি চিনি, ৫ কেজি পেয়াজ, আধা কেজি রসুন, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ।

ত্রাণ পেয়ে অনেকেই লণ্ডন প্রবাসি মাওলানা আব্দুল মুছাব্বির সাহেবকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ূ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com