শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

pm_99788আমার সুরমা ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। কেন এবং কী উদ্দেশ্যে ইতালি ও জাপানের নাগরিককে হত্যা করা হয়েছে তা বের করার চেষ্টা করছে সরকার। আর যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য মন্ত্রী, এমপি ও দলের নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরো বলেছেন, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে। কোথাও যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। দুই বিদেশি হত্যার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কারা এ ধরনের ঘটনা ঘটালো, কী উদ্দেশ্যে ঘটালো তা খুঁজে বের করতে হবে। সেই চেষ্টা চলছে। আমরা ভালো অবস্থায় আছি, সরকার ভালোভাবেই চলছে। হঠাৎ করে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। এর পেছনে কী আছে সেটা বের করতে হবে। তবে বিশ্বের অন্যান্য দেশে যে এ ধরনের ঘটনা ঘটে না তা নয়। এ ঘটনা সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে সবার ব্যাখ্যা যাতে একই রকম হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একেক জন একেক রকম কথা বলবেন না। এ সময় সরকারের কাজের গতি বাড়ানোর জন্যও মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার এ বৈঠকে স্থানীয় সরকার (সংশোধন) আইন-২০০৫ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এর ফলে আগামীতে স্থানীয় সরকাররের সব স্তরের নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com