শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ, ভয়ে একঘণ্টা মাটির তলার বাঙ্কারে ছিলেন ট্রাম্প

হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ, ভয়ে একঘণ্টা মাটির তলার বাঙ্কারে ছিলেন ট্রাম্প

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রতিদিন মার্কিন কৃষ্ণাঙ্গদের তীব্র প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদের ঢেউ এসে লেগেছে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের বাইরেও। সেখানে শুক্রবার রাতে বিক্ষোভ এত ভয়ানক ছিল যে একঘণ্টার জন্য নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্রয় নিতে হয়েছিল মাটির তলার বাঙ্কারে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় ১ ঘণ্টা মাটির তলার বাঙ্কারে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণপ্রতিবাদের তীব্রতা। আগেরদিন শনিবার রাত থেকে খবর আসতে থাকেহোয়াইট হাউজের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার প্রতিবাদী। তারা বর্ণবৈষম্যের বিরুদ্ধে টানা প্রতিবাদ করে চলেছেন।

রোববার রাতে হোয়াইট হাউজের সামনে আগুন লাগার ঘটনা প্রথমে সামনে আসে। রাত ১১ টার পর জড়ো হন সাধারণ মানুষ। হোয়াইট হাউজের কাছেই একাধির উৎস থেকে আগুন চোখে পড়ে। দেখা যায় একটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দেখা গিয়েছেসাধারণ মানুষ জড়ো হয়েছ্‌ কোথাও গ্রাফিতি আঁকছেনকোথাও জ্বলছে আতশবাজি। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকান ফেডারেশন অব লেবার এন্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনস নামে সংগঠনটির ভবনে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিবাদীরা।

তবে এর পরেও ট্রাম্প সুর নরম করতে চান না। প্রতিবাদীদের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি একের পর এক ট্যুইট করেছেন রোববার। তার অভিযোগ, ‘‌যারা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রতিবাদ করছেনতারা নৈরাজ্যবাদী। জাতীয় নিরাপত্তারক্ষীদের এখনই সব ব্যবস্থা নেয়া উচিত। সারা পৃথিবী আমেরিকাকে দেখে হাসছে।’‌ এছাড়াও তিনি অভিযোগ করেছেনপ্রতিবাদীরা প্রতিবাদের নামে গাড়ি ভাঙছেদোকান লুঠ করছে। ট্রাম্পের দাবি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে দেশের প্রগতিশীল বামপন্থী শক্তিগুলি দেশের মধ্যে নৈরাজ্য চালাচ্ছে।

সূত্র: ডেইলি মেইল, নিউইয়র্ক টাইমস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com