বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

২২ দেশের সব রোগীই সুস্থ

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল এবং ২টি আন্তর্জাতিক পরিবহনে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে একক দেশ হিসেবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই সাড়ে ১৮ লাখ মানুষ আক্রান্ত এবং ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তবে এর মধ্যেও সুসংবাদ হিসেবে এমন ২২টি দেশের কথা উল্লেখ করা যায় যেগুলোতে বর্তমানে কোন করোনা রোগী নেই। মূলত ক্যারিয়ান আইল্যান্ড, পূর্ব ও পশ্চিম আফ্রিকার এসব দেশের মধ্যে ১৫টিতে আক্রান্ত হলেও কোন রোগী মারা যায়নি এবং বর্তমানে কেউ আক্রান্ত নেই। অর্থাৎ সবাই সুস্থ হয়ে নিজ নিজ পরিবারে ফিরে গেছেন। দেশগুলো হচ্ছেঃ

ফারো দ্বীপপুঞ্জ: নরওয়েজিয়ান সাগরে নরওয়ে ও আইসল্যান্ডের মাঝে ৫৩৯ বর্গমাইলের ৪৯ হাজার জনসংখ্যার এই দ্বীপপুঞ্জের আক্রান্ত ১৮৭ জনই সুস্থ।

ফ্রেঞ্চ পলিনেশিয়া: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপের জনসংখ্যা ২, লাখ ৮০ হাজার। ১ হাজার ৪১৩ বর্গমাইলের দেশটিতে করোনায় আক্রান্ত ৬০ জনই বর্তমানে সুস্থ।

ম্যাকাও: দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনের বিশেষ মর্যাদাপ্রাপ্ত ১২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত গঠিত সাড়ে ৬ লাখ জনসংখ্যার দেশটিতে ৪৫ জন আক্রান্ত হয়ে সবাই বর্তমানে সুস্থ।

ইরিত্রিয়া: লোহিত সাগরের দক্ষিণ পাড়ে ৩৯ হাজার বর্গমাইলের সাড়ে ৩৫ লাখ জনসংখ্যার দেশটিতে ৩৯ জন আক্রান্ত হয়ে সবাই বর্তমানে সুস্থ।

পূর্ব তিমুর: ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্বে অবস্থিত ৫ হাজার ৭৪১ বর্গমাইলের ১৩ লাখ ১৬ হাজার জনসংখ্যার দেশটিতে আক্রান্ত ২৪ জনই বর্তমানে সুস্থ।

সেইন্ট লুয়াসি: ক্যারিবিয়ান ২৩৬ বর্গমাইলের দেশটিতে ১ লাখ ৮৩ হাজার মানুষের মধ্যে ১৮ জন আক্রান্ত হয়ে সবাই সুস্থ হয়ে গেছেন।

ডোমিনিকা: প্রায় ৭২ হাজার জনসংখ্যার ২৯০ বর্গমাইলের ক্যারিবীয় দেশটির ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবাই সুস্থ হয়েছেন।

সেইন্ট কিট্স অ্যান্ড ডেভিস: ১শ’ কিলোমিটারের ৫৩ হাজার জনসংখ্যার ক্যারিবীয় দেশটিতে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং বর্তমানে সবাই সুস্থ।

ফকল্যান্ড আইল্যান্ড: আর্জেন্টিনার ৪শ’ কিলোমিটার পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ৪ হাজার ৭শ’ বর্গমাইলের সাড়ে ৪ হাজার জনসংখ্যার দেশটিতে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছিল এবং বর্তমানে সবাই সুস্থ।

সিসিলি: সোমালি উপক‚লের অদূরে ৯৯ হাজার জনসংখ্যা এবং ১৭৮ বর্গমাইলের দেশটিতে আক্রান্ত ১১ জনই সুস্থ।

পাপুয়া নিউগিনি: অস্ট্রেলিয়ার উত্তরে প্রায় ১ লাখ ৭৫ হাজার বর্গমাইলের ৮৯ লাখ ৩১ হাজার জনসংখ্যার দেশটির আক্রান্ত ৮ জনই সুস্থ।

ক্যারিবিয়ান নেদারল্যান্ডস: ১২৭ বর্গমাইলের ২৬ জনসংখ্যার ক্যারিবীয় দেশটির আক্রান্ত ৭ জনই সুস্থ।

সেইন্ট বার্থলেমি: প্রায় ১০ হাজার জনসংখ্যা ও ৮ বর্গমাইলের দেশটির আক্রান্ত ৬ জনই সুস্থ।

আঙ্গুইলা: ৩৫ বর্গমাইল ও ১৫ হাজার জনসংখ্যার দেশটির আক্রান্ত ৩ জনই সুস্থ।

সেইন্ট পিয়ের মেকিলন: কানাডার পূর্ব প্রান্তে উত্তর আটলান্টিক মহাসাগরে ৮৯ বর্গমাইলের ও প্রায় ৬ হাজার জনসংখ্যার দেশটির ১ জন করোনারোগী বর্তমানে সুস্থ হয়ে পরিবারে অবস্থান করছেন।

এদিকে আক্রান্ত ও মৃত থাকলেও বর্তমানে সবাই সুস্থ এমন দেশগুলো হচ্ছে চ্যানেল আইল্যান্ড (শনাক্ত ৫৬০, মৃত ৪৫), মন্টিনিগ্রো (শনাক্ত ৩২৪, মৃত ৯), আরুবা (শনাক্ত ১০১, মৃত ৩), বেলিজ (শনাক্ত ১৮, মৃত ২), তুর্কস অ্যান্ড কেইকোস (শনাক্ত ১২, মৃত ১), মন্টসেরাত (শনাক্ত ১১, মৃত ১) এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড (শনাক্ত ৮, মৃত ১)।

সূত্র: ওয়াল্ডোমিটার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com