শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

আগুন নিয়ে খেলবেন না: ভারতকে পাকিস্তান সেনাবাহিনী

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মিথ্যা অজুহাত তুলে ভারত পাকিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের প্রধান মেজর জেনারেল বাবর ইফতিখার। তিনি বলেন, এর পরিণতি হবে ভয়াবহ এবং তা কারোর নিয়ন্ত্রণে থাকবে না।

গতকাল (বুধবার) পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল বাবর ইফতিখার ভারতীয় সামরিক বাহিনীর অভিযানের কারণ তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় সামরিক বাহিনী বেশ কয়েকটি ফ্রন্টে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছে। তিনি আরো বলেন, ভারত তার প্রতিবেশী দেশ চীন, নেপাল, ভুটান, পাকিস্তানসহ প্রায় সবার সঙ্গে বিবাদে লিপ্ত রয়েছে।

জেনারেল বাবর ইফতিখার আরো বলেন, ভারতীয় বাহিনী যদি কোনো রকমের দুঃসাহস দেখায় তাহলে পূর্ণ শক্তি দিন তার জবাব দেবে পাকিস্তান। সম্ভাব্য সামরিক অভিযানকে তিনি ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করেন।

জেনারেল ইফতিখার বলেন, ভারতীয় বাহিনী সম্প্রতি চীনের মোকাবেলায় চরম অপমানজনক অবস্থায় রয়েছে। এছাড়া নেপালের মানচিত্র ইস্যুতে মোদি সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। এর পাশাপাশি প্রাণঘাতী করোনাভাইরাসের মতো মহামারী ছড়িয়ে পড়ার পর মোদি সরকার অভ্যন্তরীণভাবে নানা সংকট মোকাবেলা করছে। এসব থেকে ভারতীয় জনগণের দৃষ্টি সরিয়ে দেয়ার জন্য তারা পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অজুহাত তুলে সামরিক অভিযান চালাতে পারে।

সূত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com