শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কেলেঙ্কারির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে সাতক্ষীরার সীমান্ত এলাকা শাখরা কোমরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ এর একটি বাহিনী।
বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের দক্ষিণ পাশে একটি মাছের ঘের থেকে সাহেদ করিমকে আটক করে র‌্যাব। সাহেদ করিম ভারতে পালিয়ে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন খুলনা র‌্যাব ৬ এর সদস্যরা।
খুলনা র‌্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনফরমেশন সেন্টার থেকে সায়েদ করিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছ, ঢাকা থেকে হেলিকপ্টার এসে সাহেদকে নিয়ে যাবে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে। এবং একটু পরেই সাতক্ষীরা স্টেডিয়ামে র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। গ্রেফতার করা হয় আটজনকে। গত রাতে সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নং আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

সাহেদের বিরুদ্ধে ঢাকা কোর্টের একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে সাতক্ষীরা থানায়। ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি সাহেদ। তবে তিনি এতদিন পুলিশের খাতায় পলাতক ছিলেন।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com