শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
জেনে নিন, কোন জেলা কোন শ্রেণিতে পড়েছে

জেনে নিন, কোন জেলা কোন শ্রেণিতে পড়েছে

amarsurma.com
দিরাইয়ে স্থাপন করা হচ্ছে ‘মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি’

আমার সুরমা ডটকম:

দেশের জেলাগুলোর নতুন শ্রেণি বিভাগ হালনাগাদ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি ৬৪ জেলার হালনাগাদ শ্রেণি বিভাগ করে পরিপত্র জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আট বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, পাঁচ থেকে সাতটি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং পাঁচটির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে। এ হিসেবে ‘বিশেষ ক্যাটাগরি’র ছয়টি, ‘এ’ ক্যাটাগরিতে ২৬টি, ‘বি’ ক্যাটাগরিতে ২৬টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ৬টি জেলা পড়েছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েছে। এ দুই জেলায় পাঁচটি করে উপজেলা রয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর ‘এ’ শ্রেণিতে পড়েছে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণিতে রয়েছে। মাদারীপুর ‘সি’ শ্রেণিতে পড়েছে।

চট্টগ্রাম বিভাগ: এ বিভাগের চট্টগ্রাম জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরিতে। কুমিল্লা, রাঙামাটি, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার ‘এ’ শ্রেণির জেলা। আর বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর ‘বি’ শ্রেণিতে রয়েছে।

রাজশাহী বিভাগ: রাজশাহী জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরির মধ্যে। আর বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরির মধ্যে রয়েছে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা।

রংপুর বিভাগ: রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, ও রংপুর জেলা ‘এ’ শ্রেণিভুক্ত। ‘বি’ শ্রেণিতে গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা।

খুলনা বিভাগ: খুলনা জেলা বিশেষ ক্যাটাগরিতে পড়েছে। বাগেরহাট ও যশোর ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। ‘সি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলা।

বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী ‘এ’ শ্রেণির জেলা। ভোলা, পিরোজপুর ও বরগুনা ‘বি’ ক্যাটাগরির এবং ঝালকাঠি ‘সি’ ক্যাটাগরির জেলার আওতায় রয়েছে।

সিলেট বিভাগ: এ বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার ‘এ’ শ্রেণির আওতায় পড়েছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ জেলা বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এ বিভাগের নেত্রকোনা ‘এ’ শ্রেণি, জামালপুর ও শেরপুর জেলা ‘বি’ শ্রেণির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, ক্যাটাগরি অনুযায়ী জেলাগুলোতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি ত্রাণ বরাদ্দ এবং সরকারি দফতরগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com