শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। শিশু দুটি আপন চাচাতো ভাইবোন। নিহতের নাম  মারিয়া বেগম (৫)। সে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং অপর শিশুটি হলো মোঃ সায়িম মিয়া (৫) সৈয়দুর রহমমানের ছেলে বলে জানিয়েছেন গাগলী গ্রামের সমাজসেবক মোঃ আবু সালেহ জনি। রোববার বিকেল ৪টায় এ দর্ূঘটনাটি ঘটে।
খবর পেয়ে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু দুটি বাড়িতে খেলা করতে করতে বাড়ির সামনে ডোবায় এসে পড়ে পানির নীচে তলিয়ে যায়। বাড়ির লোকজন শিশু দুটিকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি শেষে সামনের ডোবায় এসে একটি শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে পানিতে নেমে অপর শিশুটিসহ দুটি শিশুর লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com