রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

জনসেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রশিদ মিয়া

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাই পৌরসভার আগামি নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে প্রতিদ্ব›দ্বীতা করতে অনেকেই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তবে বর্তমানে মাঠ পর্যায়ে জনসাধারণের সাথে নিবিড়ভাবে যোগাযোগ ও সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছেন পৌরসভার ১নং ওয়ার্ড নিবাসি চÐিপুর গ্রামের মোঃ রশিদ মিয়া। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে এসেই জনসেবায় আত্মনিয়োগ করেন।
বিশ্বব্যাপি মহামারী করোনাকালে তিনি তার সাধ্যমতো সেবা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনসচেতনতামূলক কাজ করছেন। তাছাড়া দেশে তিনবারের বন্যায় দিরাই পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হলে তিনি ছুটে যান এবং তার সাধ্যমতো সাহায্য-সহযোগিতা প্রদান করেন।
এদিকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ রশিদ মিয়া জনসচেতনতামূলক বার্তা প্রদানের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে নগদ অর্থও প্রদান করেছেন। পৌরসভার আনোয়ারপুর ও রাজাপুর মাদরাসায় নগদ অর্থ দান করেন। এছাড়াও সাধারণ মানুষের ডাকে তিনি তাৎক্ষণিক সাড়া দিতে ভুল করেন না। এ পর্যন্ত সাধারণ মানুষও তার প্রতি ভালোবাসার হাত প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আশবাদি, মেয়র নির্বাচিত হলে সাধারণ মানুষের দু:খ-কষ্ট লাগবে দিনরাত কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com