মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে  এসে  পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো উপজেলার জয়শ্রী ইউনিয়নের রড়ই গ্রামের হাবুল মিয়ার শিশু কন্যা রিয়ামনি (৭) ও তার ছোট বোন  খাদিজা বেগম (৫) শুক্রবার দুপুরে একই উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে তাদের নানার বাড়িতে গিয়ে বাড়ির সামনে জালধরা হাওরে  গোসল করতে গিয়ে পানিতে ডুবে এ দুঘটনাটি ঘটে।
নিহতদের পারিবারিক ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রড়ই গ্রামের হাবুল মিয়ার স্ত্রী ময়না আক্তার তাঁর দুই কন্যা শিশু রিয়া মনি ও খাজিদাকে নিয়ে গত প্রায় ১ মাস আগে একই উপজেলার ভাটাপাড়া গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। প্রতিদিনের ন্যায় আজ দুপুরে তাঁর দুই কন্যাশিশু রিয়া মনি ও খাদিজা তাদের নানার বাড়ির সামনে জালধরা নামক হাওরের পানিতে গোসল করতে গিয়ে পানির নেিচে তলিয়ে গিয়েই তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে জাল ফেলে অনেক চেষ্টার পর  নিখোঁজ হওয়া দুই বোনকে পানি থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে  মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com