শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
শায়খে বিশ্বনাথী রহ. ত্রি-কালেই আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছেন

শায়খে বিশ্বনাথী রহ. ত্রি-কালেই আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছেন

ইউকে জমিয়তের উদ্দোগে আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রাহ.-এর জীবন ও কর্ম শীর্ষক লাইভ আলোচনা সভায় নেতৃবৃন্দ
আমার সুরমা ডটকম ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাবেক সভাপতি, জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম, বাবায়ে জমিয়ত, আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (রাহ:) এর জীবন ও কর্ম শীর্ষক লাইভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচীব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসিমী, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা শায়খ আসগর হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, বাবায়ে জমিয়তের সাহেবজাদা ও লন্ডন মহানগর জমিয়তের সভাপতি হাফেজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সাংঘঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, উপদেস্টা আলহাজ সৈয়দ রাজা মিয়া,
উপস্তিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা শাহ নজরুল ইসলাম, জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের সহকারী ওয়েলফেয়ার সম্পাদক আবদুর রহমান কোরেশী প্রমুখ।

বক্তারা বলেন-আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ. ছিলেন আকাবীরে দেওবন্দের প্রতিচ্ছবি। তিনি ছিলেন একাধারে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, দক্ষ শায়খুল হাদীস,ওলীয়ে কামিল,সু-সাহিত্যিকসহ বহুগুণে গুণান্বিত। তিনি মনে করতেন ওলামায়ে কেরামের ঐক্য ছাড়া কোন আন্দোলনে সফল হওয়া বা কোন লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। আজীবন ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য সৃষ্টির চেষ্টা করেছেন। আকাবিরে দেওবন্দের রাজনৈতিক উত্তরাধিকার তিনি পেয়েছিলেন। তাঁর রহ. প্রচেষ্টায় এদেশে জমিয়তের কার্যক্রম শুরু হয়েছিল। তিনি সিলেট জেলা জমিয়তের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি থেকে শুরু করে আমৃত্যু কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। জমিয়তের তরে তাঁর রহ. জানী-মালী কুরবানি নজিরবিহীন। তিনি বাংলাদেশে জমিয়তের জনক,বাবায়ে জমিয়ত।

বক্তরা আরো বলেন-শায়খে বিশ্বনাথী রহ. ব্রিটিশ,পাক,বাংলাদেশ ত্রীকালেই ইসলামী আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন। রাজপথের কর্মসূচি পালনের পাশাপাশি বই-পুস্তক রচনা করে বাতিল ফেরকা ও ভ্রষ্ট মতবাদের বিরুদ্ধে কলমি লড়াই করেছেন। বিভিন্ন বিষয়ে তাঁর রহ. লেখা ডজন খানেক বই রয়েছে। তিনি ছিলেন ‘মাসিক আল ফারুক’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ইসলামী শিক্ষার প্রসারে তিনি প্রতিষ্ঠা করেছেন জামিয়া ইসালামিয়া দারুল উলূম মাদানিয়া বিশ্বনাথ,জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া (মহিলা মাদ্রাসা) বিশ্বনাথ।আযাদ দ্বীনি এদ্বারা বোর্ডের অগ্রগতিতে নিজের মেধা ও কর্মদক্ষতা দিয়ে অসামান্য অবদান রেখে গেছেন।

বক্তরা আরো বলেন,শায়খে বিশ্বনাথী রহ. ছিলেন সুন্নাতে নববীর পাবন্দ।সংগ্রামী ছিলেন,কখনো কোন বাতিলের সাথে আপষ করেননি। সাংগঠনিক জীবনে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধকে গুরুত্ব দিতেন। দূরদর্শী ছিলেন,বুদ্ধিবৃত্তিক কর্মসূচিতে জোর দিতেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com