শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মাওলানা নাজিম উদ্দিন আর নেই: বিভিন্ন মহলের শোক

বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মাওলানা নাজিম উদ্দিন আর নেই: বিভিন্ন মহলের শোক

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভার রাধানগর নিবাসি, দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদরাসার সাবেক মুহতামিম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, দিরাই উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মাওলানা নাজিম উদ্দিন তালুকদার আর নেই। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি আজ সকাল ১০টায় সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দিরাই উপজেলার সকল আন্দোলন সংগ্রামের অতি পরিচিত ও জমিয়তের নিবেদিত প্রাণ ছিলেন তিনি। মরহুমের জানাযার নামাজ বিকাল ৫.১৫ মিনিটের সময় রাধানগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন মহলের শোক প্রকাশ:

দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদারের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোকপ্রকাশ করেছেন। তারা মরহুমের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেন।

শোক প্রকাশ কারীরা হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

আমার সুরমা ডটকম পরিবার:

বিশিষ্ট রাজনীতিবিদ ও দিরাই উপজেলা জমিয়তের সভাপতি এবং বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব রাধানগর নিবাসি মাওলানা নাজিম উদ্দিন তালুকদারের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় অনলাইন পত্রিকার পরিবারের সদস্যরা। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকপ্রকাশ কারীরা হলেন আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, উপদেষ্টা মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, ড. হাফিয মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, মোঃ আজিজুর রহমান বুলবুল, মাওলানা ফজলুল হক আমিনী প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com