রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে বর্তমান সবরকারের বিকল্প নেই

amarsurma.com

দিরাই পৌরসভার নতুন ভবন উদ্বোধনকালে বক্তারা

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:

২১ বছর পর নতুন ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে স্থায়ী ঠিকানা পেল দিরাই পৌরসভা। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত দিরাই পৌরসভার ভবন উদ্বোধন করেন।
দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফি উল্লাহ, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার, পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সহ-সভাপতি সিরাজুদ্দৌলা, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ রায় ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান তালুকদার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দিরাই পৌরসভার ভিত্তিপ্রস্তর করেছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ। এই পৌরসভার উন্নয়নে ব্যাপক ভ‚মিকা ছিল সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তের। তারা আজ নেই, আমরা তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা আরও বলেন, এই ভবনটি নির্মাণে অনেকেই নিজের জায়গা দিয়েছেন বিনামূল্যে, অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবার কাছেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভাপতির বক্তব্যে মেয়র মোঃ মোশররফ মিয়া বলেন, আমি আজ ব্যথিত, আমার নেতা সুরঞ্জিত সেনগুপ্তের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পৌর ভবন নির্মাণ করতে পেরেছি। আজকের এই আনন্দঘন দিনে তিনি আমাদের মাঝে নেই বলেই আমার খারাপ লাগছে। তিনি আরও বলেন, পৌরসভা ভবনের জন্য মোট ১১ জন তাদের মূল্যবান ২৮ শতাংশ জমি দিয়েছেন বিনামূল্যে। আর ২৪ শতাংশ জায়গা সাবেক মেয়র মোঃ আজিজুর রহমান বুলবুল পৌরসভার ফান্ড থেকে ক্রয় করেছেন।
প্রধান অতিথি ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় ও এলাকাবাসির সমর্থন নিয়ে আমি দিরাই-শাল্লার উন্নয়নের কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নের স্বার্থে আগামিতেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com